আরাধ্যা বচ্চনের নামে সামাজিক মাধ্যমে একের পর এক ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়ায় মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আরাধ্যার কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই এবং অনলাইনে দেখা সব প্রোফাইলই সম্পূর্ণ ভুয়া।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া বলেন, বচ্চন পরিবারকে মানুষ ভালোবাসে, সে জন্য কৃতজ্ঞ। তবে সেই ভালোবাসার সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া অ্যাকাউন্ট চালানো দুঃখজনক। তিনি সবাইকে অনুরোধ করেন-মিথ্যা বা অনুমাননির্ভর কোনো তথ্য যেন বিশ্বাস না করা হয়।
উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট আগেই বচ্চন পরিবারের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও আরাধ্যাকে কেন্দ্র করে নকল অ্যাকাউন্ট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন ঐশ্বরিয়া।
কীওয়ার্ডস: আরাধ্যা বচ্চন,ভুয়া অ্যাকাউন্ট,ঐশ্বরিয়া রাই