চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে নয়ন আলী(২৮) নামে বিএনপির এক কর্মী খুন হয়েছেন। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিরাটুলি বাবুপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। এলাকাটি সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি। নয়ন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আশরাফুল ইসলামের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গতকাল সোমবার(৮ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাড়ি থেকে বাবুপুর মোড়ের আমবাগান সংলগ্ন এলাকায় যাবার পর দূস্কৃতিকারীদের হামলার শিকার হন নয়ন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে দু’পা সহ দেহের বিভিন্ন অংশে জখম হওয়া নয়নকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীণ অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। সূত্রগুলি আরও জানায়, তাঁকে হামলাকারীরাও বিএনপির কর্মী-সমর্থক।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় সোমবার রাত ১২টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ওই এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রæতার জেরে পূর্বেও একাধিক খুন,ককটেল বিস্ফোরণ সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,পুর্লিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্তের পরই বলা যাবে ঘটনার কারণ।
সং¤িøস্ট গ্রাম পুলিশ বিকাশর বিকাশ বলেন, নিজেদের মধ্যে শত্রæতার জেরেই ঘটনাটি ঘটেছে বলে শোনা গেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।