আমার আকাশের নীলে মুগ্ধতা শুধুই মুগ্ধতা
সবুজের সাথে তার গভীর মিতালি।
কচি পাতার ফাঁকেফাঁকে মুখ তুলে সেই নীলে
চোখ মেলে শেফালি, বকুল,জুই, চামেলীরা।
আকাশের তারারা রোজগার পথে চলে সেই নীলে
নেই কোন মন ভাঙা গান, শুধুই ছন্দময় পথ চলা।
ওই পাড়ে জোনাকির ভীর, অজস্র আলোর মিছিল
রাতের বনের ঘর আজ আলোকিত নীলের ভীরে।
ঘাসের বুকের ঝিলিমিলি আলো উঠে জ্বলে
রোদ এসে জানায় তারে সাদর সম্ভাষণ।
বলে - এসো নীলে, গভীরআঁধার ভেদ করে জ্বলে
উঠুক নতুন আলো সবার মনে মনে।