বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পীরগঞ্জে জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও-৩ আসনের মনোনীত প্রার্থীর সমর্থনে তারুণ্য উৎসব

  • মাসুদুর রহমান মাসুদ
  • ২০২৫-১২-০৬ ২১:৩৫:৫৩

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলা মিনি স্ট্যাডিয়ামে ৬ ডিসেম্বর (শনিবার ) অনুষ্ঠিত হলো  জামায়াতে ইসলামের ঠাকুর গাঁও -৩ আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাষ্টারের সমর্থনে তারুণ্যের উৎসব  অনুষ্ঠান।  ঠাকুর গাঁও -১ আসনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ইসলামিক গান পরিবেশন করা হয়।গান পরিবেশন করেন শিল্পী  কামরুজ্জামান।  ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন ডাকসুর ভি পি সাদিক কায়েম, ছাত্র শিবিরের  কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ্,ঠাকুরগাঁও -১ আসনের  জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, ঠাকুর গাঁও -২ আসনের জামায়াতে ইসলামর মনোনীত প্রার্থী মৌলানা হাকীমউদ্দীন,   ঠাকুরগাঁও -৩ আসনের মনোনীত  প্রার্থী মিজানুর রহমান মাষ্টার প্রমুখ। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন বিগত দিনে উত্তর বঙ্গের মাটি ও মানুষের কোন পরিবর্তন হয়নি, জুলাই বিপ্লবের পরবর্তী সুযোগ এসেছে , এই সুযোগ কে কাজে লাগাতে হবে।জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যকে দুর করার জন্য, চাঁদাবাজ ও দূর্নীতি কে দুর করার জন্য। 
 

 


এ জাতীয় আরো খবর