শনিবার, জুন ২৭, ২০২৬

প্র দী প সে ন

  • আসক্তির সঞ্চয়
  • ২০২৫-১২-০৫ ১৩:৩১:৪৯

কাঁদতে কাঁদতে আসা 
আর কাঁদাতে কাঁদাতে চলে যাওয়া 
এই বুঝি নশ্বর জীবনের সারাৎসার।
শুনেছি কেউ কেউ নাকি যাবার আগে কাঁদেও
এত কিছু ফেলে যাওয়ার আফসোসে।
বিদায় বেলায় আমিও যদি কাঁদি
জানবে 
এ কান্না সবকিছু ছেড়ে চলে যাওয়ার বিরহে নয় 
নশ্বরকে পরম বস্তু ভেবে আঁকড়ে ধরে 
মিথ্যের সাথে সহবাসের আফসোসে। 
বোধোদয় যখন হয় তখন বড্ড দেরি হয়ে যায় 
সবকিছু যখন ফেলে চলে যাওয়াই অমোঘ বিধান
জীবনভর কেন যে পিঁপড়ের মতো তুচ্ছকে জমিয়ে গেলাম!

আগরতলা,ত্রিপুরা,ভারত


এ জাতীয় আরো খবর