বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

ডুমুরিয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রাথনা সভা অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম
  • ২০২৫-১২-০৪ ২২:২৩:২৪

ডুমুরিয়া।
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় ডুমুরিয়ার মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় খুলনার ডুমুরিয়ায়, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্সে প্রাঙ্গণে এ প্রার্থনা করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে,সনাতন ধর্মীয় নিয়ম অনুযায়ী গুরুতর রোগীর রোগমুক্তির জন্য, সৃষ্টিকর্তার কাছে ঠাকুরের মাধ্যমে  পূজা ও আরাধনা শেষে বিশেষ এই প্রার্থনা করা হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনা শাখার যুগ্ন আহবায়ক রমেন রায়, 
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বিরেশ্বর মন্ডল, সদস্য গৌতম কর্মকার, সদস্য মিল্টন মন্ডল,চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশুতোষ নন্দী,বিশিষ্ট বাবসায়ী রবিন্দ্রনাথ রায়,বিধান তরফদার, অপু রায়,, সুমন হালদার, শুভ্র সেনসহ অনান্য নেতৃবৃন্দ।। 
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা ও আরাধনার পর গীতা পাঠ করা হয়। গীতা পাঠ করেন
শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্সের পুরোহিত  তাপস চক্রবর্তী।


এ জাতীয় আরো খবর