চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবি করে ডিপ্লোমা মেডিক্যাল টেকনলজিষ্ট ও ফার্মাসিস্টরা লিফলেট বিতরণ করেছে। শুক্রবার(২৮ নভেম্বর) ও গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচী পালন করা হয়। এ ছাড়া দাবি বাস্তবায়নে জেলা প্রশাসক,পুর্লিশ সুপার,সিভিল সার্জন, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মরকলিপি দেয়া হয়েছে।
ডিপ্লোমা মেডিক্যাল টেকনলজিষ্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ মূখ্য সংগঠক গোলাম ফারুক বলেন, দাবি আদায়ে আগামী ৩০ নভেম্বর ২ ঘন্টা ও ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে লাগাতার কমপ্ল্টি শাটডাউন কর্মসূচী পালন শুরু হবে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মেডিক্যাল টেকনলজিষ্ট এসোসিয়েসন চাঁপাইনবাবগঞ্জ সভাপতি রেজাঊল করিম, মেডিক্যাল টেকনলজিষ্ট ফোরাম চাঁপাইনবাবগঞ্জ সভাপতি আল মামুন,অর্থ সম্পাদক আব্দুস সামাদ, উপদেষ্টা জাহঙ্গীর আলম প্রমুখ।