বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

একতা এক্সপ্রেস ট্রেনে নারকেল ব্যবসায়ির ছুরিকাঘাতে পপকর্ন ব্যবসায়ির মৃত্যু

  • মাসুদুর রহমান
  • ২০২৫-১১-২৫ ১০:৫০:১২

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের শেষ বগিতে  ২৫ তারিখ রোজ (সোমবার)  রাত নয়টায় ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশন থেকে পীরগঞ্জ অভিমুখে ছাড়লে এক নারকেল বিক্রেতা তার নারকেল কাটার ছুরি দিয়ে ব্যবসায়িক পূর্বশত্রুতার দ্বন্দে আলামিন নামের এক পপকর্ন ব্যবসায়ীর গলায় ছুরিকাঘাত করেন এতে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে এবং  মিলন নামে আরেক জন হকার আহত হন। ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছলে লোকজন আলামিন কে গুরুতর অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গণ আলামিন কে মৃত ঘোষণা করেন। আহত মিলন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।পীরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ জানান, গুরুতর  রক্তাক্ত অবস্থায় লোকজন আলামিন কে ট্রেন থেকে স্টেশনে নামায়
ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জানা যায় নিহত আলামিনের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরবথুয়াতলী গ্রামে।পিতার নাম মন্টু মিয়া আহত মিলনের বাড়ি একই গ্রামে।ঘটনা শুনার সাথে - সাথে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনা তদন্ত করে আসামীকে ধরার চেস্টা করছেন।


এ জাতীয় আরো খবর