বিকট শব্দে কেঁপে উঠলো তিলোত্তমা নগরী,
অনুভূত হলো তখনই এক ঝাঁকুনি প্রলয়ঙ্কারী।
কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে আতঙ্কের চিৎকার,
এ কি তবে বিনা নোটিসে ভূমিকম্প প্রলয়ঙ্কর?
দানবের মত দুলছিল বহুতল ভবনগুলো,
তাসের ঘরের মত কিছু তার ধ্বসে পড়লো।
এ যেন সাক্ষাৎ যমদূত, দুর্যোগের অশনিসংকেত এনেছিল বয়ে,
মাত্র কয়েক সেকেন্ডে তার শক্তির সীমা দিল জানিয়ে।
ঢাকা শহর, আমার প্রিয় শহর, ধারণ করি আমি প্রাণে,
তাইতো ফিরে ফিরে আসি বার বার এখানে।
নিরাপদ ছিল শৈশব আমার কৈশোর আর তারুণ্য,
নিরাপত্তার অভাবে ভীতির সঞ্চার হবে ভাবিনি তো কখনো।
প্রতিটি সকালের ই মত ছিল আজ এই সকালের দৃশ্য,
রিক্সা,গাড়ি, ফেরিওয়ালা আর পাখিদের কলতানে মুখরিত নগরের দৃশ্য।
৫.৭ মাত্রার ভূমিকম্পের দাপটে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল,
কিছু নিষ্পাপ প্রাণের অসময়ে অবসান হলো।
এ যেন বিনা মেঘে বজ্রপাত কিংবা কি অন্য কিছু?
এক মুহূর্তে ধংসজজ্ঞ চালিয়ে কেড়ে নিল অনেক কিছু।
রক্ষা করো হে বিধাতা আমার, রক্ষা করো এই শহর,
মুক্ত করো ভূমিকম্পের দাবানল হতে প্রতিটি প্রাণী আর তার প্রিয় নগর।