মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরের প্রবীণ সাংবাদিক, রিপোর্টার ইউনিটি মির্জাপুরের আহ্বায়ক এবং সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও অনলাইন পোর্টাল দৈনিক নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক হোসনি জুবাইরি (৪৫) আর নেই।
রোববার সাথে ১০ টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে হতিয়া চতৈল বাইদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি মা–বাবা, স্ত্রী, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হোসনি জুবাইরি ছিলেন মির্জাপুর উপজেলার স্বনামধন্য দন্ত চিকিৎসক ডা. সানোয়ার হোসেনের পুত্র।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন-বিএনপি’র জাতীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী,জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার,গণঅধিকার দলের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন।
এ ছাড়াও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মো. জাহাঙ্গীর হোসেনসহ কোষাধ্যক্ষ শিলা আক্তার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।