বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৩,১৯০পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২৩ ২১:০৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাাজাতীয় ‘টেনসিউইন’ নামক ট্যাবলেট জব্দ হয়েছে। তবে  এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে(২৩ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি টহল দল ভোলাহাট সদর  ইউনিয়নের চামুচা গ্রাম সংলগ্ন গড়ের মাঠ নাম স্থানে একটি আখক্ষেতে অভিযান চালায়। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/৫ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে চালানো অভিযানে প্লাস্টিকের বস্তায় রাখা ৩,১৯০ পিস টেনসিউইন ট্যাবলেট পাওয়া যায়।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অদিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,চোরাকারবারীরা সূযোগ বুঝে ওই ট্যাবলেট ভারত থেকে বাংলাদেশে পাচার করেছিল। ওই ট্যাবলেট ভোলাহাট থানায় জমা করা হবে। যে কোন  সীমান্ত চোরাচালান বন্ধে বিজিবি কাজ কওে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।


এ জাতীয় আরো খবর