মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

নিউজিল্যান্ডের দাপুটে হোয়াইটওয়াশ: তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারাল ব্ল্যাক ক্যাপস

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১১-২৩ ০৯:৪২:৩৩
ছবি: সংগৃহীত।

তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের শেষ ম্যাচে পেসার ম্যাট হেনরির বিধ্বংসী বোলিং এবং মিডল অর্ডার ব্যাটার মার্ক চাপম্যানের দুর্দান্ত ইনিংসে ব্ল্যাক ক্যাপসরা ৪ উইকেটে জয় নিশ্চিত করে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয়।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের চাপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬.২ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট হয় তারা। রোস্টন চেজ করেন সর্বোচ্চ ৩৮ রান। জন ক্যাম্পবেল ২৬ এবং খারি পেইরি অপরাজিত ২২ রান যোগ করেন। হেনরি নেন ৪ উইকেট, জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডও শুরুতে বিপদে পড়ে, ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। তবে চাপম্যানের ৬৩ বলে ৬৪ রানের দারুণ ইনিংস এবং মাইকেল ব্রেসওয়েলের ৩১ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ে ভর করে সহজেই লক্ষ্য অর্জন করে তারা। ১১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচসেরা নির্বাচিত হন পেসার ম্যাট হেনরি। আর তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হন কাইল জেমিসন।
আগামী ১ ডিসেম্বর থেকে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টেস্ট সিরিজে।

কীওয়ার্ডস:
নিউজিল্যান্ড জয়, হোয়াইটওয়াশ সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ পরাজয়


এ জাতীয় আরো খবর