বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

সাতক্ষীরায় জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের মোটর সাইকেল র‍্যালি

  • এস এম মহিদার রহমান ,
  • ২০২৫-১১-২২ ২২:৩৯:০৬

সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের মোটর সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হতে বের হওয়া র‍্যালির নেতৃত্বে দেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
র‍্যালিটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। র‍্যালিতে হাজারো মোটরসাইকেল
সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। র‌্যালিতে অংশনেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ।
মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ নৈতিক মানুষ গড়া ও সাতক্ষীরাকে উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’
তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত জনগণে সেবক হয়ে কাজ করবো।
র‍্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আসন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

 


এ জাতীয় আরো খবর