শনিবার, জুন ২৭, ২০২৬

মশিয়ালীতে ধানের শীষ প্রতিকের পক্ষে মহিলাদের উঠান বৈঠক

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-১৩ ০৯:১৮:৩৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জাতীয়তাবাদি মহিলা দল খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী আলী আসগর লবীকে বিজয়ী করার লক্ষ্যে এক উঠান বেঠক ইউপি সদস্য রাজিয়া বেগমের সভাপতিত্বে মশিয়ালিীর পাড়িয়ারডাঙ্গার সুন্নতিপাড়ায় অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি তসলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম । বক্তৃতা করেন নজরুল সরদার, মোন্তাজ গাজী, রেশমী সুলতানা, জরিনা বেগম, মোঃ আলম, ইলিয়াস সরদার, হাদিউজ্জামান প্রমুখ।


এ জাতীয় আরো খবর