বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১১-১২ ২২:১০:৩৩

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট নিষিদ্ধ  ছাত্র লীগ নেতাসহ  ২ জনকে  গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় - ১২ নভেম্বর বুধবার সকালে  মহেশখালী  থানার  অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে এস আই সুমিত বড়ুয়া, এস আই লিংকন কুমার নাথ,এসআই রাজীব কুমার সাহা, এসআই সাইফুর রহমান, এএসআই উত্তম কুমার বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে।
এই সময় নিষিদ্ধ ছাত্র লীগ কুতুবজোম ইউনিয়ন শাখার  আহবায়ক  কলিম  উল্লাহ (৩২),জি আর 
নং-১০৫ নং মামলার আসামী ও হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ (৫২) 
জি আর নং-১৮৪/০৫ মামলার আসামী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
মহেশখালী থানার অফিসার  ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বলেন-মহেশখালী থানা পুলিশ পক্ষ থেকে  অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


এ জাতীয় আরো খবর