বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির‘চলো জি ভাই,হাঁরঘে পদ্মা বাঁচাই’ আন্দোলনের সমাবেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১২ ২২:০৪:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গঙ্গা-পদ্মা নদীর পানির নায্য হিস্যা আদায়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চলমান ‘চলো জি ভাই,হাঁরঘে পদ্মা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আসন্ন  সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী,সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী,সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ শিবগঞ্জ আসনের প্রার্র্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। সমাবেশে বক্তরা নদী ও পানিসম্পদ সংরক্ষণ,নায্য পানি বন্টন,আন্তর্জাতিক নদীগুলো থেকে উজানে বেআইনীভাবে পাানি প্রত্যাহার,নদীর অবৈধ ব্যবহার রোধ এবং নদী কিভাবে মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করে সে সব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন, পদ্মা রক্ষার আন্দোলনের জাতীয় জনমত গড়ে তুলতে হবে। ফারাক্কার প্রভাব থেকে দেশকে বাঁচাতে ‘গঙ্গা ব্যারেজ’ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ফারাক্কার কারণে দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। একে রোধ করতে হবে। নির্বাচনী সমাবেশে পরিণত হওয়া সমাবশে হারুন জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, দলটি বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। ইসলামী মাহফিলের নামে দলীয় কার্যক্রম চালাচ্ছে। এসব করতে দেয়া হবে না।  হারুন দলে বিভেদ সৃষ্টিকারীদের হূঁশিয়ার করে বলেন,  এতে কোন লাভ হবে না। তারেক জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত।
প্রধান বক্তা শাহজাহান মিয়া বলেন, ফারাক্কার কারণে এদেশের জীবন জীবিকা বিপন্ন। ভারতের  সাথে পানিবন্টন চুক্তিতেও তেমন লাভ হয় নি।  তারেক জিয়ার নেতৃত্বে গঙ্গা ব্যারেজ নির্মাণ করেই দেশের পানি সংকট মোকাবেলা করতে হবে। তিনিও দলে বিভেদ সৃষ্ট্কিারীদের সতর্ক করেন।
সভাপতি  আমিনুল ইসলাম পদ্মা বাঁচাই আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করেন। 


এ জাতীয় আরো খবর