মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড গুটিয়ে গেল ২৮৬ রানে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১১-১২ ১০:৫৩:২৭
ছবি: সংগৃহীত।

টেস্টের দ্বিতীয় দিনে দারুণ সূচনা করেছে বাংলাদেশ দল। টাইগার বোলারদের ধারাবাহিক আক্রমণে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৬ রান যোগ করেই। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা গুটিয়ে গেছে ২৮৬ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুইটি করে উইকেট পেয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও অভিজ্ঞ তাইজুল ইসলাম। দিনের শুরুতে আয়ারল্যান্ডের শেষ জুটি বেশিক্ষণ টিকতে পারেনি। শেষ ব্যাটার ম্যাকার্থি ৩১ রানে আউট হন হাসান মাহমুদের বলে।
এর আগে, মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই পেসার হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। এরপর অভিজ্ঞ পল স্টার্লিং ও তরুণ কারমাইকেল দলকে কিছুটা ভরসা দিলেও মিরাজের ঘূর্ণিতে ভেঙে পড়ে মধ্যক্রম। স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯ ও টাকার ৪১ রান করেন।
বাংলাদেশের স্পিন ত্রয়ীর ঘূর্ণিতে শেষদিকে রীতিমতো অসহায় হয়ে পড়ে আইরিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত পুরো দল থামে ২৮৬ রানে, যা বাংলাদেশের জন্য প্রথম ইনিংসে স্বস্তিদায়ক সূচনা এনে দিয়েছে।

কীওয়ার্ডস:বাংলাদেশ টেস্ট, আয়ারল্যান্ড অলআউট, মিরাজ তিন উইকেট


এ জাতীয় আরো খবর