বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দাগনভূঞায় গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১১-১২ ০৯:৩৩:৫২

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মো. বাতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, পল্লী উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান মজুমদার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গ্রাম পুলিশ জহির আহাম্মদ ও সরস্বতী রানী দাস প্রমুখ।
শেষে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর