শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বোদার চিরাকুটিতে এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • জেলা প্রতিনিধি :
  • ২০২৫-১১-১১ ১১:৩৯:৫৮

বোদা উপজেলার চিরাকুটি এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক প্রাণবন্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মুকুল, নাহিদ আহসান আবির ও মইনুল হক।
সভায় সভাপতিত্ব করেন চিরাকুটি এলাকার সমাজসেবক জাহিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি শিশির আসাদ বলেন,“জাতীয় নাগরিক পার্টি তৃণমূলের মানুষদের দল। আমরা কাউকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাজনীতি চাই। জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন,“আজ গ্রামের মানুষ পরিবর্তন চায়—সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে আমাদেরকেই। সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শ, শৃঙ্খলা ও সততার পথে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
বিশেষ অতিথি সাইফুল ইসলাম মুকুল বলেন,“নাগরিক পার্টির লক্ষ্য হলো জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। এই রাজনীতিতে ত্যাগী কর্মীরাই হবে শক্তি।”
নাহিদ আহসান আবির বলেন,“আমরা উন্নয়ন চাই, কিন্তু তা যেন হয় সবার জন্য। নাগরিক পার্টির অঙ্গীকার-অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো।”
মইনুল হক বলেন,“এনসিপির রাজনীতি হচ্ছে সততা, দেশপ্রেম ও মানুষের সেবার রাজনীতি। আসুন, আমরা সবাই একসাথে কাজ করি।”
সভায় স্থানীয় নেতাকর্মী, তরুণ সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দলীয় সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার করেন।


এ জাতীয় আরো খবর