বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

‘ফারাক্কা’বাঁধের ক্ষতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির‘চলো জি ভাই,হাঁরঘে পদ্মা বাঁচাই’ সমাবেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১০ ২০:৫৩:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ভারতের ফারাক্কা বাঁধের ভয়াবহ ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চলমান  ‘চলো জি ভাই,হাঁরঘে পদ্মা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(১১ নভেম্বর) বিকালে শহরের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আসন্ন জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির প্রার্থী,সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ। সদর উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী, দলের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি বলেন, ভারত ৫৪ টি  অভিন্ন নদী থেকে প্রতিবছর একতরফা পানি প্রত্যাহার করায় বাংলাদেশ চরম বিপদে  পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাত্র ১০ কিলোমিটার দূরের ফারাক্কার কারণে অনেক নদী শুকিয়ে যাাচ্ছে। ক্ষরার সময় পানির নায্য হিস্যা না দেয়া আর বর্ষায়  অতিরিক্ত পানি ছেড়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়া ৫০ বছর ধরে চলছে। কিন্তু ধারা চলতে দেয়া যায় না। এর সমাধান বাংলাদেশে গঙ্গা ব্যারেজ নির্মাণ। বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়ার নেতৃত্বে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।  শহীদ জিয়া ও খালেদা জিয়া এটি নিয়ে কাজ করে গেছেন।
জাতীয় রাজনীতি নিয়ে হারুন বলেন,সামনে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।  তাফসির মাহফিলের বক্তাদের ব্যাপারে তিনি বলেন, সতর্ক হয়ে  কথা বলতে হবে। মাহফিলকে রাজনৈতিক মঞ্চ বানানো যাবেনা। জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা ইসলামী দল নয়। ইসলাম নিয়ে কথা বললে দলিল লাগবে। ধর্ম নিয়ে দায়িত্বশীল কথা বলতে হবে।  ধর্ম নিয়ে রাজনীতি করলে বিভক্তি হয়। মুসলিম ঐক্য নষ্ট হয়। বিভিন্ন জামায়াত নেতার ‘অধ্যাপক’ পদবী ব্যবহার নিয়েও আপত্তি জানান হারুন। তিনি বলেন, পিআর,গণভোট ইত্যাদি দাবি অযৌক্তিক। পিআর দিয়ে কি ইসলাম কায়েম হবে? কয়েককজন জামায়াত নেতা ও প্রার্থীর তাফসিরের বক্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি। পুজা নিয়ে কয়েকজন জামায়াত নেতার বক্তব্যেরর তীব্র প্রতিবাদ করেন হারুন।
বিশেষ অতিথি আমিনুল ইসলাম বলেন,আগামী ১৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও আন্দোলনের মহাসমাবেশ হবে। বিএনপি মহাসচিক ফকরুল ইসলাম এতে প্রধান অতিথি থাকবেনস।  উত্তরাঞ্চলের বিএনপি প্রার্থীরা উপথিত থাকবেন। পদ্মা সহ  আমাদেও নদীগুলো রক্ষা করতে হবে।


এ জাতীয় আরো খবর