"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার" প্রতিপাদ্যে স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে টিটিসির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (৮নভেম্বর) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।
তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজাবে রহমত, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্টাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল,জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালে বাবুল প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। আজ এই টিটিসিতে আপনারা ৩ মাস ৬ মাস প্রশিক্ষণ নিচ্ছেন প্রত্যেকে কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছেন সকলেই কোয়ালিটি মেন্টেন করে দক্ষ কর্মী তৈরি হয়েছেন। তিনি বলেন টিটিসি যদি আবেদন করে তাহলে জেলা পরিষদ থেকে প্রশিক্ষণের জন্য কিছু কম্পিউটার বরাদ্দ দেওয়া যায়। আপনারা যদি প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে যান তাহলে আমরা রেমিডেন্স পাব। সরকারি প্রতিষ্ঠান গুলোতে সক্ষমতা বাড়াতে হবে এর কোন বিকল্প নাই। এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক উপস্থিতি ছিলেন।