মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৭ ২২:০৩:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে ববিতা বেগম (২৫) নামে স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া এক যুবতীর গলায় রশির ফাঁস দেয়া  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাধানগর ইউনিয়নের বেগপুর পশ্চিমপাড়া গ্রামের নুর হোসেনের মেয়ে। তাঁর  তিন ও ছয় বছর বয়সী দুটি শিশু সন্তান রয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার(৭নভেম্বর) দুপুর দেড়টার দিকে  বাবার বাড়ির একটি কক্ষ ভেতর থেকে আটকিয়ে ছাদের  বাঁশের তীরের(আড়া) সাথে গলায় ফাঁস দেন ববিতা। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে দরজা ভেঙ্গে মরদেহ নামায়। ববিতা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন,  তিন বছর পূর্বে মাদকাসক্ত স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকেই হতাশায় ভূগছিলেন ববিতা।  এছাড়া অভাব অনটনেও মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।   শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল  মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর