শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ,ফেনসিডিল জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৭ ১৬:১৭:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদ  জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। শুক্রবার (৭নভেম্বর) ভোররাতে ও গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে (শুক্রবার) অভিযানগুলো চালানো হয়।
বিজিবি জানায়, শুক্রবার ভোররাত ৪টার দিকে শিয়ালশারা বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৮ হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়।
এর আগে  বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিত সীমান্তে পিলার ১৮৫/১ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে  শাহাবাজপুর  ইউনিয়নের  সোনাপুর গ্রামের একটি আমবাগনে অভিযান ছারায়। অভিযানে জব্দ হয় ২৫ বোতল মদ।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটারিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হবে। সীমান্তে মাদকসহ যে কোন চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থনে রয়েছে বলেও জানান অধিনায়ক।।                                                                                                                

 


এ জাতীয় আরো খবর