বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জের নাচোলে বিএনপির ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ আন্দোলনের গণসমাবেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৬ ২২:০২:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  নাচোলে ‘ফারাক্কা’ বাঁধের  ভয়াবহ ক্ষতি থেকে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশকে বাঁচাতে জেলায়  বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ - শ্লোগাণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসন্ন সংসদ নির্বাচনে জেলার ৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনিত  প্রার্থী,সাবেক ৩ এমপি ও বর্তমান কেন্দ্রীয় নেতা চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের শাহজাহান মিয়া,চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে গঙ্গা-পদ্মা নদীর পানির নায্য হিস্যা এবং ফারাক্কার আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে ১৯৬১ সাল থেকে প্রস্তাবিত ‘গঙ্গা ব্যারেজ’  নির্মণের দাবি তোলা হয়।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকালে নাচোল ডাকবাংলো  মাঠে ‘আমাদের গঙ্গা-পদ্মা আমদের অধিকার, নায্য পানি বন্টনে হোক সমাধান’-দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী শাহজাহান মিয়া।
প্রধান অতিথি বলেন, পদ্মা শুধুমাত্র একটি নদী নয়। এটি আমদের জীবন।  এই নদীর পানি বন্ধ হলে দেশের কৃষি,অর্থনীতি ও পরিবেশ ধংস হবে। সারা দেশেই এই নদীর প্রভাব ও প্রয়োজনীয়তা রয়েছে।  কাজইে  এই নদীর পানির নায্য হিস্যা আদায়ে আমাদের সকলকে এক হয়ে আন্দোলন করতে হবে।  পদ্মা বাঁচাও এখন জাতীয় দাবি। একে সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে।     তিনি আরও বলেন,ভারত শুধু পদ্মার পানিতে নয়, সীমান্ত হত্যা,বানিজ্য সংকট সৃষ্টি ইত্যাদি নানাভাবে আমাদের  সাথে বৈরিতা করছে।
প্রধান বক্তা বলেন, পদ্মা আমাদের মা। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে। দেশ বাঁচবে। ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং সরকারের উদাসীনতায় পদ্মা আজ মরনাপন্ন।  শুস্ক মৌসুমে পানি বন্ধ করে দেয়া আর বর্ষায় পানি ছেড়ে ভাসিয়ে দেয়া চলছে ৫ দশক ধরে। এই অত্যাচারে আমাদের জীবন বিপন্ন।
সভাপতি বলেন, এই আন্দোলন দলীয় নয়। বাংলাদেশের জনগণের জীবন রক্ষার লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা।  শুধু কৃষক নং বরং সাধারণ মানুষের  স্বার্থে  নায্য পানির জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠন করতে হবে।  জনগণ এক থাকলে পদ্মা আবারও তার গতি ফিরে পাবে।


এ জাতীয় আরো খবর