বুধবার, জুলাই ২৯, ২০২৬

পীরগঞ্জে অনুষ্ঠিত হলো একতা যুব সংঘ নক আউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

  • মাসুদুর রহমান
  • ২০২৫-১১-০৬ ২১:৩৩:৪৩

আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার,পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পীরগঞ্জ একতাযুব সংঘ আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা।খেলায় অংশগ্রহন করেছেন চমকপ্রদ দুটি দল-পীরগঞ্জ খালিশপুর ঠাকুরগাঁও বনাম রাণীশংকৈল দল। মাঠের চারিদিকে হাজারো ফুটবল ক্রীড়ামোদীর উপস্হিতিতে এই খেলায় রাণীশংকৈল ফুটবল দল ১-০ গোলে জয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও- ৩,মোঃ জাহিদুর রহমান জাহিদ,সভাপতি বিএনপি পীরগঞ্জ উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা,সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক বিএনপি পীরগঞ্জ উপজেলা,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।

 


এ জাতীয় আরো খবর