বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জেলার শীর্ষ ব্যবসায়ী নেতা একরামুল হকের দাফন সম্পন্ন,হাজার মানুষের ঢল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৬ ১৭:৫৪:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে ‘ফারাক্কা’ বাঁধের প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে  প্রস্তাবিত ‘গঙ্গা ব্যারেজ’ নির্মাণ ও পদ্মার পানির নায্য হিস্যার দাবিতে জেলায় বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে  আয়োজিত সমাবেশে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী বিএনপি নেতা এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রæপ সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক আলহাজ একরামুল হকের(৬৫)  দাফন সম্পন্ন হয়েছে। তিনি  শিবগঞ্জের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সোনামসজিদ বন্দর ইয়ার্ডে (পানামা)  সমগ্র জেলা ও বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষের অংশগ্রহণে নামাজে জানাজার পর  সোনামসজিদ গণকবর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।  
এর আগে গত বুধবার (৫নভেম্বর) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়  মাঠে সমাবেশ চলাকালে মারা যান একরামুল। তাঁর মৃত্যু সংবাদে তাৎক্ষনিক সমাবেশে শোকের ছায়া নেমে  আসে। তিনি অসুস্থ হবার মূহুর্তে সমাবেশ মঞ্চে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত  জেলার সাবেক ৩ এমপি ও বর্তমানে কেন্দ্রীয় নেতা চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী শাহজাহান মিয়া,চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার  জানাজার পূর্বে বক্তব্য দেন মরহুমের জামাতা মজিবুর রহমান, সাবেক এমপি  শাহজাহান মিয়া ও হারুনুর রশীদ,চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াত আমীর ড. কেরামত আলী, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শিবগঞ্জ উপজেল্ াবিএনপি  সভাপতি আশরাফুল ইসলাম, সোনামসজিদ আমদানি রপ্তানীকারক গ্রæপ  সাবেক সভাপতি আবু তালেব, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি,সোনামসজিদ  স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান, বন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম  প্রমুখ।  
এদিকে  তাঁর মৃত্যু সংবাদে  বিএনপি সহ বিভিন্ন  বিভিন্ন ব্যবসায়ী সংগঠন  গভীর শোক প্রকাশ করেছে। 


এ জাতীয় আরো খবর