মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

জা হা ন সৈ য় দ মি না

  • মানবতা
  • ২০২৫-১১-০৩ ২৩:০০:০৯

আলো আঁধারের বৈচিত্রে গড়া মানব জীবন,
এক ই বুকে প্রেম আর ক্রোধের সংমিশ্রণ।
বিচিত্র এই মানব হৃদয় বিষ্ময়কর তার চরিত্র,
বিশ্লেষণে মনে হয় এ যেন এক মহাসমুদ্র।

সৃষ্টি করেছেন বিধাতা সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি,
বুদ্ধি বিবেচনায় সমৃদ্ধ, অন্তরে জ্বেলে প্রেমের বাতি।
তবুও লোভ লালসার শিকারে মানুষ দিশেহারা,
সত্যের মুখোশ পরে মিথ্যার সাগরে অবগাহে ওরা।

ছোট ছোট গল্প দিয়ে তৈরি হয় মানুষের জীবন,
হাসি কান্না, সুখ দুঃখ আর দুনয়নে ভরা অজস্র স্বপন।
দুদিনের এই পৃথিবীতে মানুষের নেই তো সময় বেশী,
তবু্ও অসৎ কাজে লিপ্ত না হয়ে পারেনা থাকতে খুশী।

মানব চরিত্র বোঝা ভারি দায় এযেন এক গোলকধাঁধা,
ভালো আর মন্দ সে-তো নেই কোন ছকে বাঁধা।
মানব হৃদয় যেন এক বিস্ময় ভূবন চির অনন্ত,
কখনো রুদ্র কঠিন আবার কখনো অনাবিল শান্ত।

মানুষ নিজেকে হারিয়ে যখন খুঁজে পেতে চায়,
মানবতা তখন সত্য ও ন্যায়ের পথ দেখায়।
সত্য অসত্য এবং পাপ পূন্যের এই খেলায়,
মানবতা নিরবে এসে এই দ্বন্ধের অবসান ঘটায়।

ওকভীল, অন্টারিও, কানাডা


এ জাতীয় আরো খবর