শনিবার, অক্টোবর ৩, ২০২৬

মোহাম্মদপুরে ডিএমপির বিশেষ অভিযান: ১৪ জন গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১১-০২ ২৩:১৫:০১

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) পরিচালিত এই অভিযানের বিষয়টি রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে দ্রুত বিচার আইন, চুরি, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানায়, এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

কীওয়ার্ডস: মোহাম্মদপুর অভিযান, ডিএমপি, গ্রেফতার


এ জাতীয় আরো খবর