মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে এক রাতে ৪ দোকানে চুরি

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-১১-০২ ২২:৫৩:৩৩

সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও কাদাকাটি বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের অশোক কর্মকারের লক্ষ্মী জুয়েলার্সের দুইটি দরজা ভেঙে দোকানের ভিতরে থাকা পাঁচ মণ ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।
এছাড়া, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বাজারের সুকুমার মন্ডলের কীটনাশক, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং এবং কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান থেকে কয়েক সহ¯্রাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। দুঃসাহসিক এসব চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর