শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মহেশখালী থানা পুলিশের অভিযানে একাধিক হত্যা মামলার আসামী খোকন গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১১-০২ ১৪:৩৩:১২

মহেশখালী কক্সবাজার ০২ নভেম্বর ২০২৫
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মহেশখালীর  ক্রাইমজোন হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী,একাধিক হত্যা মামলার আসামী মোঃ খোকন (৪০) কে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। 
মহেশখালী থানা সূত্রে জানা যায়- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে সঙ্গী ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম ০১ নভেম্বর (শনিবার) ১৬.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে  কালারমারছড়া ইউনিয়নের  সামিরাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি মোঃ খোকন (৪০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
গ্রেপ্তারকৃত আসামী মোঃ খোকন (৪০) এর দেখানো ও নিজ হেফাজত হইতে  ০১ (এক)টি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মৃত মনসুর আলম প্রকাশ রসু এর পুত্র সন্ত্রাসী নজির আহমদ (৩৫), পালিয়ে যায়। 
গ্রেপ্তারকৃত  আসামী মোঃ খোকন (৪০) বিরুদ্ধে ০২ টি হত্যা মামলা রয়েছে এবং পলাতক আসামী নজির আহমদ (৩৫) এর বিরুদ্ধে ০২টি হত্যা, ০২টি অস্ত্র সহ একাধিক মামলা রহিয়াছে। 
স্থানীয় সূত্রে জানা যায়- চিহ্নিত সন্ত্রাসী,
একাধিক হত্যা মামলার আসামী খোকন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো,তার ভয়ে এলাকার লোকজন মুখ খোলতে সাহস পেতো না, তাকে গ্রেপ্তারে সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারে সত্যতা নিশ্চিত করে বলেন- 
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে  সংশ্লিষ্ট আইনে আইনানুগ  ব্যবস্থা  গ্রহণ করে বিজ্ঞ আদালতে
 প্রেরণ করা হবে।


এ জাতীয় আরো খবর