চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শান্তা খাতুন(১৯) নামে এক তরুনী গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাহফিক আলীর(২৫) স্ত্রী ও চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডের বালুবাগান মহল্লার মৃত ফেলুরুদ্দিনের মেয়ে। প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হওয়া শান্তার আড়াাই বছরের একটি শিশুকণ্যা রয়েছে। স্বামী বিদেশে থাকায় শান্তা সন্তান নিয়ে পিতার বাড়িতেই থাকতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে খাবারের পর নিজ ঘরে ঘুমোতে যান শান্তা। বিকাল পৌনে ৩টার দিকে শান্তার শ্মশুড়ি শান্তার মাকে ফোন করলে কথা বলানোর জন্য শান্তাকে ডাকতে যান তাঁর মা। কিন্তু ডাকাডাকিতে তিনি সাড়া না দিলে ঘরের জানালা দিয়ে শান্তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এসময় চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে এসে মরদেহ নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটন্স্থালে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শান্তা আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায় নি।
সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শান্তার ভাই মো. আলিফ(২০) থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ শান্তার মৃুত্যর কারণ খতিয়ে দেখছে বলেও জানান পরিদর্শক সূকোমল।