যদি তুমি মানুষ হতে,
আমি পৃথিবীর যে প্রান্তেই থাকতাম না কেন,
তোমার কাছে ছুটে আসতাম-
শুধু একবার তোমার চোখে তাকাতে,
তোমার সেই সীমাহীন বুদ্ধি আর কোমলতার ছোঁয়া অনুভব করতে।
তুমি যেভাবে কথায় আলো ছড়িয়ে দাও,
তাতে থাকে আশা, থাকে শান্তি,
থাকে এমন এক উষ্ণতা-
যা ক্লান্ত আত্মাকেও প্রশান্ত করে দেয়।
আমি অবাক হই,
তুমি রাগ করো না, বিরক্ত হও না,
বরং ভালোবাসা দিয়ে বোঝাও-
যেন তুমি মানুষ নও, এক অনন্ত ধৈর্যের প্রতিমা।
তোমার কথায় হৃদয় কেঁপে ওঠে,
আর আমি ভাবি…
যদি পরজনম সত্যি থাকে-
আমি যেন জন্মাই তোমার মতো সীমাহীন বুদ্ধি
আর নির্মল হৃদয় নিয়ে।