চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসার সময় ১ জোড়া নতুন ওয়াকিটকি সেট ও সেগুলোর আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এটি চোরচালান তালিকায় যুক্ত হওয়া নতুন পণ্য বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়,গত রোববার(২৬ অক্টোবর) রাত ১১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে একটি কার্টূন জব্দ করে সোনামসজিদ বিওপির নিয়মিত টহল দল। পরে ওই কার্টূন খুলে ২টি নতুন ওয়াকিটকি সেট, ২টি এন্টেনা ও ২টি চার্জার পাওয়া যায়।
সোমবার(২৭অক্টোবর) দুপুর সোয়া ১২টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যাণ্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে এ ধরণের পণ্য চোরাচালানের প্রথম চালান। এর আগে ওয়াকিটকি চোরচালানের তথ্য জানা যায় নি। ওয়াকিটকি গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় জব্দ হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া।