বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সখীপুরে বিট পুলিশিং ওপেন হাউজ ডে পালিত

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৩-০৮-২৮ ১৯:০৯:১৯

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
 বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদে (২৮শে আগষ্ট) বিকেল চারটায় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে ও সখীপুর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সার্বিক তত্বাবধানে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সখীপুর বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মোঃ আল-আমীন, যাদবপুর ইউনিয়ন বিটের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক সহ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ'লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম মোল্লা, ইউপি সদস্য গন ও এলাকার গণ্যমান্য সাধারন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইউপি সদস্য আজমত আলী।

 


এ জাতীয় আরো খবর