সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৬ ১৯:০৯:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নজরুল ইসলাম ওরফে সুজনকে(৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার মো. ইব্রাহীমের ছেলে ও  সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা। রোববার(২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা  জজ আদালত ভবন সংলগ্ন এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ২০২৫ সালের ৯ ফেব্রæয়ারী  সুজনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতে তাঁর যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস  সাজা হয়। এরপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। রোববার বিকালেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক সুকোমল। 
 

 


এ জাতীয় আরো খবর