বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

অবসর নয়,ফিরছেন সাকিব আল হাসান-শেষ ম্যাচ খেলতে চান মিরপুরে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২৩ ১১:১২:০২
ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সফরকে ক্যারিয়ারের শেষ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হিসেবে উল্লেখ করলেও বাস্তবে সেই ঘোষণা ছিল না আনুষ্ঠানিক।
সাকিব বলেন, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।” তিনি আরও জানান, দেশের মাটিতে, বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান।
তার ভাষায়, “হ্যাঁ, শতভাগ চাই। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।”
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার সাকিব বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও জানান, এখনও খেলার আগ্রহ আছে তার। ভক্তদের জন্য একটি “শেষ বিদায়” দিতে চান তিনি মিরপুরেই।

কীওয়ার্ডস: সাকিব আল হাসান, অবসর নয়, মিরপুর টেস্ট


এ জাতীয় আরো খবর