চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ(সওজ) বিভাগের কর্মচারীররা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। রোববার(১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী জেলা সড়ক ভবনের সামনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখা এই কর্মসূচী পালন করে। সওজ মাষ্টাররোল কর্মটারীদের বেতন সমস্যা নিরসন ও রাজস্বখাকে অর্ন্তভূক্ত করা সহ ৭ দফা দাবি আদায়ে এসব কর্মসূচী পালন হয়।
বক্তব্য দেন সংগঠনের জেলা শাখা সভাপতি মতিউর রহমান,সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অনান্যরা।বক্তারা বলেন, দ্রæত মাসিক বেতন সমস্যাসহ সওজের ২৭ ও ৭ মামলার অর্ন্তভূক্ত কর্মচারীদের বেতন ও পেনসন নীতিমালা চূড়ান্ত করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।