চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিদ্যমান সার ডিলার নিয়োগ এবং সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯ অপরিবর্তিত রাখা এবং ডিলার কমিশন বাড়ানোর দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মরকলিপি পেশ কর্মসূচী পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সার ব্যবসায়ীরা। রোববার(১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যলয় চত্বরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
জেলার ৫ উপজেলার ডিলার ও সাব-ডিলারদের অংশগ্রহণে কর্মসূচী চলাকালে বক্তব্য দেন এসোসিয়েসনের জেলা সভাপতি আকবর হোসেন,জেষ্ঠ্য সহ-সভাপতি সেতাউর রহমান,সহ-সভাপতি দানিউল হক,নাজমুল হক সহ অনান্যরা।
বক্তরা বলেন, ২০০৯ সালের নীতিমালা যথেষ্ট কার্য়করী। সার চলে যাচ্ছে প্রান্তিক কৃষকের দোরগোড়ায়। খুচরা বিক্রেতারা এ বিতরণ ব্যবস্থায় অবদান রাখছেন। এখন নীতিমালা পরিবর্তন হলে বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা হতে পারে। কৃষকরা সমস্যায় পড়তে পারেন। বক্তরা ডিলারদের যুক্তিসঙ্গত কমিশন নির্ধারণ এবং জেলার চাহিদা মোতাবেক সার বরাদ্দের দাবি জানান।