শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মো বা র ক হো সে ন

  • একটি বাউল গান-
  • ২০২৫-১০-১৯ ০৯:৪৩:৩৯

ও ভোলা মন করিস না আর 
ভবের কাচারি,
এই রঙ্গরসের দুনিয়া তোর 
হইবো রে ভারী।।

মরণ যেদিন আসবে রে তোর
খাটবে নাকো ছল,
আজরাইল আসিলে কাছে
ফুরাবে শক্তি-বল।
নিথর হইয়া যাইবে দেহ
রইবে না খবরদারী।।

অর্থ-সম্পদ ধন-দৌলত 
লাগবে নাকো কাজে
মৃত্যু ঘণ্টা বাজবে যখন
দিল কলিজার মাঝে।
কেউ আসিয়া তরাইবে না
করলেও আহাজারি।।

সময় থাকতে মুখেতে লও
আল্লা নবীর নাম,
নামাজ,রোজা,হজ্জ,যাকাতে
করো নেকীর কাম।
মোবারক কয় অন্তরে ভয় 
রাখো খোদ খোদারই।।


এ জাতীয় আরো খবর