এই নন্দিত নরকে আর ভালো লাগে না
চারিদিকে রক্তচোষার লোলুপ দৃষ্টি,
সময় নেই অসময় নেই
নরপিচাশের থাবায় ভীতসন্ত্রস্ত সমাজ।
আত্মসম্মান হননের ভয়ে ওরা ভীত
প্রতিবাদীকে হত্যা করেছে ওরা গলাটিপে ।
এই নন্দিত নরকে আর ভালো লাগে না
হিংস্রতার ছোবলকে কাপুরুষের মতো মেনে নিতে,
কতকাল আর কতকাল !
চলবে এ নিপীড়ন সভ্যতার আড়ালে।