- বউ শাশুড়ির যুদ্ধ
-
২০২৫-১০-১২ ২১:১৬:৪৬
- Print
বউ শাশুড়ির লড়াই যদি দেখির চান
তাহলে মোর বাড়িত আসিত যান।
শাশুড়িক দেখি বউ মুখ মটকায়
আর বউক দেখি শাশুড়ি মুখ ভেংচায়।
বউ যদি রাগ ধরি গরগরায়
শাশুড়ি অবতার করি তরতরায়।
বউ চায় ধরি শাশুড়ির চুলের মুঠি
শাশুড়ি কালি হয়া বাইর করে বটি।
বউ দেখায় গরম খুন্তি
শাশুড়ি নেয় জলের বালতি।
মুখ হইল ওমার খুরের ধার
কেহ না পায় ওমারটে পার।
বউ শাশুড়ির যুদ্ধ দেখি
মোর চোখ হইল ছানাবড়া।
মনটা কহেচে মুই জলে ডুব দিউ
গলাত বান্ধিয়া ঘড়া।