বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মহেশখালী থানা দুই কর্মকর্তা শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১০-১১ ২০:১৭:৫৭
মহেশখালী কক্সবাজার কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মঞ্জুরুল হক ২য় বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) এবং জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন,মহেশখালী থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত)প্রতুল কুমার শীল। থানা পুলিশের দুই কর্মকর্তার শ্রেষ্ঠত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে মহেশখালী বাসীর পক্ষ থেকে অভিনন্দন বার্তার হিড়িক পড়ে। পুলিশ সূত্রে জানা যায় - ১১ অক্টোবর (শনিবার) সকালে কক্সবাজার জেলা পুলিশের গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মোঃ সাইফউদ্দীন শাহীন,পুলিশ সুপার, কক্সবাজার জেলা । শনিবার সকাল ১০ ঘটিকার সময় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবী,সমস্যা ও কল্যাণ প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্বের কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাগুলোর সমাধান সম্পর্কে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। দুপুর ১২:০০ ঘটিকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় বিগত সেপ্টেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনায় সকল থানার অফিসার ইনচার্জগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় আইজিপি মহোদয়ের প্রদত্ত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করা হয় । সভায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মঞ্জুরুল হকে ২য় বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) এবং জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল'কে মোঃ সাইফউদ্দীন শাহীন,পুলিশ সুপার, কক্সবাজার ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ও পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত)প্রতুল কুমার শীল বলেন-“এই স্বীকৃতি শুধু আমাদের একার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষের সহযোগিতা এবং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।”

এ জাতীয় আরো খবর