সোমবার, অক্টোবর ৫, ২০২৬

রু বি না ম জু ম দা র

  • নির্বোধ
  • ২০২৫-১০-১০ ২২:৪৮:৫৮

পৃথিবীর সেরা নির্বোধ মনে হয় নিজেকে 
তাই চিন চিন করে উঠে বুকের ব্যাথা ।
চেতনা জুড়ে নীল শুন্যতা ,
আত্মার সাথে জড়িয়ে আছে 
  জীবনের সব ব্যর্থতা ।
নিসর্গ চিত্রের মতো ম্লান চাঁদ ,
চারিদিকে পাতানো অজানা ফাঁদ ।
বিবেক যখন অট্টহাসি হেসে করে বিদ্রূপ ,
তখন অসহ্য যন্ত্রনায় ছটফট 
করে নিজের স্বরূপ ।
অসমাপ্ত কাজ , অতৃপ্ত আত্মা ,
স্বপ্ন বিলাসী রংতুলিতে এঁকে 
সুখগুলো হয় মরীচিকা , দুঃখগুলো যায় কাঁদিয়ে ।
উদ্বিগ্ন মন কেতনের উদ্বেল ,
বিষণ্ণ গোধূলি  বেলায়
দুচোখ জুড়ায় মেঘে 
কুয়াছন্ন পরন্ত বিকেলে 
ব্যাকুলতায় ছুঁয়ে যায় মন ।
তবুও আমি সেই নির্বোধ 
রচনা করি নতুন স্বপ্নলোক  ।

 


এ জাতীয় আরো খবর