ধর্ম আর অধর্মের সংগ্রাম চিরন্তন,
যথার্থ তেমনি,
অস্তিত্ব আর অস্তিত্বহীনতায়,
দ্বিধা এবং দ্বন্দ্বে এমনই এক মহিমা
কাব্য, কবিতা কিংবা চিন্তা চেতনায়।
যদিও বিশ্লেষণ আসে...... অনেক পরে,
ফলাফল অবশ্যই কিছু একটা পাওয়া যায়।
জাগতিক কিংবা কাব্যিক যাই হোক সকলই মেলোড্রামা তখন-
যখন রোমান্স কিংবা ক্ষুধার জ্বালা সমান্তরাল
এবং মানুষের মন,
ঘুমন্ত কিংবা জাগরুক 'কানের এক ইঞ্চি পাশ দিয়ে শিষ কেটে যায়
একটি বুলেট, তখনই'
মনে হয় বেঁচে আছি, সত্যি।
কি বিচিত্র জগৎ !!
বেঁচে থাকার মজাই আলাদা,
তাহলে মরনে ও কিছু একটা আছে?
কি আছে এমন......।
হয়তো বা ঘুমিয়ে গেলে যেমন....।
সংগ্রাম বিনা কে বাঁচিতে চায়,
বেঁচে থাকা যায় না।
দেহের সংগ্রাম,কোষের সংগ্রাম, হৃদযন্ত্রের সংগ্রাম,শ্বাসতন্ত্রের,
রেচন তন্ত্রের এমন যৌনতন্ত্রের সংগ্রাম।
গাজাবাসীরা ও করছে বাঁচা মরার সাথে সংগ্রাম,
মাঠে নেমেছে মানবতা টিকিয়ে রাখতে সংগ্রাম,
ফ্লোটিলার বহর এগুচ্ছে, হয়তো গন্তব্যে যাবে....
লোভের সংগ্রাম, ক্ষোভে সংগ্রাম,
স্বার্থের সংগ্রাম,ক্ষমতায় যেতে সংগ্রাম।
মনের সংগ্রাম সর্বোপরি অস্তিত্বের সংগ্রাম।
হাজারো সংগ্রাম,
সংগ্রাম,সংগ্রাম,সংগ্রাম.........।।