শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

  • ফেনী প্রতিনিধি
  • ২০২৫-১০-১০ ১৪:৩১:৪৭

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর ও শর্শদী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন রাঙামাটি সদর উপজেলার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অপর নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ফতেহপুর রেলক্রসিং এলাকায় জিকেন চাকমার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি রেললাইনের পাশে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এর আগে দুপুরে শর্শদী ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে একইভাবে ট্রেনে কাটা পড়ে আরেক যুবক নিহত হন।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, কোন ট্রেনে এসব দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দুই লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ফেনী ট্রেন দুর্ঘটনা, দুই যুবক নিহত, রেলওয়ে পুলিশ


এ জাতীয় আরো খবর