বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালী থানা পুলিশের অভিযানে চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-০৮-২৭ ০৯:৪৭:১২

মহেশখালী কক্সবাজার ২৬ আগষ্ট ২০২৩ 
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১টি চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর  মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে মহেশখালী 
থানা পুলিশ।
ধৃত হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকার আহমদের পুত্র। 
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এস আই ফরাজুল এএস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানা পুলিশের ১টি  টিম ২৬ আগষ্ট রাত ২.৩০ ঘটিকার সময় কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকার খতিরদিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে হেলাল উদ্দিনের ঘোনার টংঘর হইতে নয়াপাড়া এলাকার মৃত ফোরকান আহমদ এর পুত্র চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর মোঃ হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেন।
পরে তাহার হেফাজত হইতে কাঠের বাটযুক্ত ১টি দোনলা বন্দুক( ডিবিবিএল) উদ্ধার করা হয়। 
স্থানীয় সূত্রে জানা যায়-
কুতুবজোমের জৈনিক আলমগীর ও গ্রেপ্তারকৃত চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে সাথে নতুন করে চিংড়ি ঘরের আড়ালে বাংলা মদ উৎপাদন করে আসছে।রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলমগীর পালিয়ে যায়। 
পরে পুলিশ  আলমগীরের ঘোনা থেকে অস্ত্রসহ চিহ্নিত  মাদক ব্যবসায়ি হেলাল উদ্দিনকে আটক করে।
স্থানীয়দের দাবী-
চিংড়ীঘেরের আড়ালে বাংলা মদ উৎপাদন ও ব্যবসা বন্ধ করতে মূল হোতা'কে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা।
উক্ত বিষয়ে মহেশখালী থানা ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন-চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। 
হেলাল উদ্দিন এর বিরুদ্ধে পূর্বের মাদক সহ একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর