ঢাকা-সিলেট মহাসড়কে বাস-কার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- সিলেট প্রতিনিধি
-
২০২১-০৫-১৬ ০৫:০১:২৬
- Print
ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
রোববার (১৬ মে) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে বলে দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম নিশ্চিত করেন।
তিনি বলেন, বাস-কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি।