ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার গিলাতলা নিবাসী ও নওয়াপাড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আঃ গফফার চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত ১টায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর । মূত্যুকালে তিনি ৩ পুত্র ১ কন্যা সহ সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার বাদ জোহার গিলাতলা নিজ বাড়ির সামনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ আমিনুল ইসলাম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন,মশরুজ্জামান সাবু, শেখ রুহল আমিন, আঃ মান্নান বিএনপি নেতা শেখ আনোযার হোসেন, ফরহাদ হোসেন, মোল্ল্যা সোলায়মান, শেখ জিয়াউর রহমান, মাসুম বিল্লাহ। জানাযায় ইমামতি করেন মাওলনা মনিরুল ইসলাম গাজীপুরি।