বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা

  • মিজানুর রহমান
  • ২০২৫-১০-০৪ ১৯:০১:৪৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: 
কুষ্টিয়া দৌলতপুরে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রফেসর ড. মো: সাজেদুল ইসলামকে কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার মোহা: তাইফুর রহমানকে মহাসচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন, এছাড়া  প্রফেসর মো: মাহাতাব উদ্দীন সরকারকে প্রধান উপদেষ্টা করে ৩৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং মো: সোহেল রানাকে সভাপতি ও মো: মোস্তাফিজুর রহমানকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, আইইএস, (রাজশাহী বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল মোমিন। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মো: মাহাতাব উদ্দীন সরকার। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার মোহা: তাইফুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ১নং প্রাগপুর  ইউনিয়েন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজমল হক, ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো: সাহাজুল ইসলাম। এছায়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, অত্রবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান, শীতে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ সহ নানা সামাজিকউন্নয়ন মুলক কর্মকান্ডে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে।
ছবি: প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

 


এ জাতীয় আরো খবর