মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

নী ল আ লো

  • ঠিক যেন দিঘীর মত
  • ২০২৩-০৮-২৬ ১৩:২০:২০

তুমি  ঠিক যেন দিঘীর মত
আমি যতবার আঙ্গুল টেনে ভাগ করে দেই-
ততবার তুমি মিলে যাও,
ধৈর্যের দীক্ষা নিয়ে আমি এক ধ্যানে থাকি --
বিচলিত হয়ে যদি উঠতে চাই
তখনি তোমার প্রপঞ্চ সুক্ষজালে উষ্ণতা দিয়ে
আমার হৃদয়ে সুরভি ঢেলে দেয়।।

সীমিত সঞ্চয় মধুগন্ধী বিরহ দহন--
যা আমার অনন্ত কালের বিচ্ছেদী সুখ,-
অতলান্তিক দুঃখজরা দূর করে,
তারি প্রয়াসে আমি সন্মোহিত হয়ে থাকি তোমার পানে।
সপ্ন মায়ায় তুমি বিষকাটা হয়ে বিধে আছো মনে
আমিও পুষে রাখি তোমায়  পুজারীনি হয়ে ...
প্রিয়,জীবন বেলায় থাক তুমি দীঘি হয়ে ।।

বিরহ নীলকন্ঠের সীমাহীন যন্ত্রনা
একেবারে নিরেট পাথর , তার উপরে কিছু নেই,
অবিমিশ্র সুধা বিষ পান করে...
আনন্দে পতঙ্গের মত উড়ে উরে পরি আগুনে,
চিরন্তন সত্য শুধু এই...
দু'টি মন মিশে আছে  ঐ দীঘালয়ে
বিচ্ছেদের  হিমেল গভীর চুন্বনে।।


এ জাতীয় আরো খবর